বিনোদন

Raja-Mampi: শেষের পথে ‘দেশের মাটি’, লাইভে এসে মাম্পির উদ্দেশ্যে রাজা বললেন, ‘পাগলিকে দেখতে পাব না রোজ’

চলতি বছরের শুরুতে স্টার জলসায় এক্কেবারে যৌথ পরিবারের ভিন্নধর্মী কাহিনি নিয়ে শুরু হয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে নোয়া কিয়ানের পাশাপাশি রাজা মাম্পির প্রেম কাহিনিও দারুন জনপ্রিয়তা পেয়েছে, বরং নোয়া কিয়ানের থেকে একটু বেশিই পেয়েছে। রাজা-মাম্পির চরিত্র এতটাই জনপ্রিয়তা পায় যে এদের নাম রাম্পি ফ্যান পেজ খোলা হয়। রাজা-মাম্পির অনুরাগীরা গর্ব করে নিজেদের রাম্পিয়ান ও বলতে থাকে।

এই ধারাবাহিকে রাজা আর মাম্পির চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রুকমা রায়। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল টিআরপি কম থাকায় ‘দেশের মাটি’ শেষ হয়ে যাবে। অবশেষে দর্শকদের আশঙ্কা সত্যি করে শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক। দুদিন আগেই সাড়ে ছ’টার স্লটে ‘খুকুমণি হোম ডেলিভারি’-র প্রোমো দেখানো হয়েছিল৷ অবশ্য তাতে অনেকেই ভেবেছিলেন ‘দেশের মাটি’-র সময় পরিবর্তিত হয়ে অন্য স্লটে হবে। কিন্তু না পশেষ অবধি তাঁদের ধারণাই সত্যি হল। এবার সে কথা নিজেই জানালেন রাজা মাম্পি।

এই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে আসতেই
কেঁদে ভাসাচ্ছেন রাহুল-রুকমার অনুগামীরা। এমনকী, ‘মরে যাব তোমদের না দেখলে’ একথাও জানান কেউ কেউ। আর সবার মন খারাপকে সামাল দিতে শুক্রবার ইনস্টা লাইভে এসেছিলেন রাজা মাম্পি। কী বললেন তাঁরা? রাহুলের বক্তব্য, ‘সব ভালো জিনিসেরই তো একদিন শেষ থাকে। এটারও তাই।’ তারপরেই রুকমা বললনে, ‘শেষ তো একদিন হতই। হয়তো একটু তাড়াতাড়ি শেষ হল, এই যা’। সঙ্গে রাহুল জানালেন, ‘ সকলেই বারবার বলছে তাঁদের জুটি আবার দেখতে চান। বিশ্বাস করুব সেটা হলে তাঁর থেকে বেশি খুশি আর কেউ হবে না! এই পাগলিটাকে সেটে এসে রোজ দেখতে পাবেননা, ভাবলেই মন খারাপ হচ্ছে। খুব ভালোবাসি ওকে।’

আর রুকমা জানালেন, ‘তিনি এত ধারাবাহিকে কাজ করেছেন, কিন্তু এই একটা ধারাবাহিক যেটা তিনি রোজ দেখতেন হটস্টারে। এই কাজটা তাঁর কাছে খুব স্পেশ্যাল ছিল।’ মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল রাজা-মাম্পি অর্থাৎ রাহুল-রুকমার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। যদিও সে দাবি পুরোপুরি দিয়ে রুকমা জানিয়েছিলেন, ‘রাহুল দা তাঁর ইন্ডাস্ট্রিতে সিনিয়ার। রোজ অনেক কিছু শেখেন। ভালোবাসেন, শ্রদ্ধা করেন। কিন্তু তাতে কোনও প্রেম নেই।’ আর রাহুল তো হেসেই উড়িয়ে দিয়েছেন সে গুজব!

John Fabian

Recent Posts

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026