শ্রেয়া চ্যাটার্জি : ২০২০ সাল পড়তে না পড়তেই গোটা বিশ্ব এ এক মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস। কিন্তু অদ্ভুত ভাবেই প্রকৃতি খেলা দেখিয়েছে ১০০ বছর অন্তর অন্তর। কি করে ঠিক ১০০ বছর অন্তর এই মহামারী বারবার ফিরে এসেছে এর কোন উত্তর বিশেষজ্ঞরা দিতে পারেননি।
এবার সালটা ২০২০, আবারো ফিরে এসেছে মহামারী। এবারে রোগটির উৎস করোনাভাইরাস। যার উৎস স্থল চীন এর উহান। তবে চীন এখন খানিকটা কাটিয়ে উঠেছে। এখনো সামলে উঠতে পারছে না ইতালি। ইতালিতে স্বাস্থ্য ব্যবস্থার ওপরে সেখানকার দেশের মানুষের এতোটাই আস্থা ছিল যে, সরকারের নির্দেশনাকে অগ্রাহ্য করে তারা দিনের পর দিন কাটিয়েছে। সিনেমা দেখেছে, শপিংমলে গেছে, পার্টি করেছে। যার ফলে ইতালিতে করোনাভাইরাস মহামারীর আকার ধারণ করেছে। ক্রমশ বেড়েই চলেছে মৃত্যু-মিছিল। একসময় যে শহরগুলো জনমানবের পদধ্বনিতে গমগম করত, সেই শহর কার্যত এখন ‘ভুতুড়ে শহরে’ পরিণত হয়েছে। প্রিয়জনের মৃত্যুর পর শেষ দেখা টুকু দেখতে পাচ্ছেন না মানুষ। অসহায় অবস্থা।
হয়তো আবারো ১০০ বছর পরে নতুন কোন রোগ নিয়ে দেখা দেবে মহামারী। তখন ইতিহাসের পাতায় ২০২০ সালে এই কোন ভাইরাসের আক্রমণও লেখা থাকবে। প্রতিবার মহামারী দেখিয়ে দিয়েছে সে কোনরকম ধনী-গরীব, উচ্চ নীচ ভেদাভেদ করে না। বিপদে পড়লে সবাই এক। কাল পর্যন্ত হয়তো যে মানুষটা তার চাকরি টিকিয়ে রাখার জন্য অথবা প্রেমকে টিকিয়ে রাখার জন্য সদাব্যস্ত হয়ে উঠেছিল, আজকে সেই মানুষটাই শুধু বাঁচতে চায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…