রাজ্যে প্রথম আক্রান্ত সেই বালিগঞ্জের তরুণের মা-বাবা এবং পরিচারিকার শরীরেও পাওয়া গেল ভাইরাস, সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭।
জানা গেছে বালিগঞ্জের ওই তরুণ ১৩ই মার্চ লন্ডন থেকে দিল্লী হয়ে কলকাতা আসেন। দিল্লীতে দেড় ঘণ্টার মতো ছিলেন তিনি। তারপর কলকাতায় আসার পর ১৬ই মার্চ থেকে শুরু হয় সর্দি কাশি। তার পাঞ্জাব ও ছত্তিসগড়ের দুই বন্ধু যারা সাথে ছিলেন তাদের নমুনা পজিটিভ আসায় ওই তরুণ তার বাবার সাথে বেলেঘাটা আইডি তে যান। সেখানে তার শরীরে মেলে ভাইরাস। ১৭ তারিখ তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি-তে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।
আরও পড়ুন : অযথা খাদ্য সামগ্রী মজুত করবেন না, রাজ্যে কোন কোন পরিষেবা খোলা থাকবে, দেখুন
তার সংক্রমণ হওয়ার পর তার বাবা, মা, ভাই, দাদু এবং ঠাকুমাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এমনকি তাদের বালিগঞ্জের আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরপর আজ জানা গেছে যে, আক্রান্ত তরুণের বাবা ও মা এর শরীরে মিলেছে ভাইরাস। শুধু তাই নয় তাদের বাড়ির পরিচারিকাও করোনা পজিটিভ। ক্রমাগত সংক্রমণের সংখ্যা যেন বেড়েই চলেছে। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ এবং গোটা দেশে ৩৬০।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…