নিউজ

লকডাউন জারি দিল্লি, উত্তরপ্রদেশ, আগামীকাল থেকেই কার্যকর দুই রাজ্যে

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩৬০। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৭ জনের। এই পরিস্থিতিতে দেশে একের পর এক রাজ্যে জারি হচ্ছে লকডাউন। এবার লকডাউন জারি হলো সমগ্র দিল্লি জুড়ে। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, করোনা ভাইরাস থেকে দিল্লিকে রক্ষা করতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলো। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান বাদে বাকি সবকিছুই ২৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকাল ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

নিত্যপ্রয়োজনীয় জিনিস, সবজি, মাছ, মাংস, দুধ, ওষুধ, পেট্রোল পাম্পকে এই লকডাউনের বাইরে রাখা হয়েছে। দিল্লিতে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘ইতালির মতো পরিস্থিতিতে যাতে দিল্লিকে না পড়তে হয় আর জন্য এই লকডাউন জরুরি। করোনা ভাইরাসকে রুখতে এছাড়া আর কোনো উপায় নেই। আমি সকল দিল্লীবাসীর কাছে অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন। বিশেষ দরকার ছাড়া কেউ বাইরে বেরোবেন না।’

আরও পড়ুন : করোনা সঙ্কট : সোমবার থেকে ব্যাংকে মিলবে এই সুবিধা, দেখুন একনজরে

দিল্লির পাশাপাশি করোনা আক্রমণ ঠেকাতে উত্তরপ্রদেশেও লকডাউন জারি করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, রাজধানী লখনৌ সহ উত্তরপ্রদেশের ১৫ টি জেলায় লকডাউন জারি হবে। ২৭ মার্চ পর্যন্ত থাকবে এই লকডাউন। তবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, খাদ্যদ্রব্যের উপর কোনো লকডাউন থাকবে না তা স্পষ্ট করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026