দেশ

পকোড়া যা কিনা দেখতে করোনাভাইরাস এর মত, চাইলে এখন আপনিও বানাতে পারেন

শ্রেয়া চ্যাটার্জী : ঘরে বসে বসে মানুষের কাটছে অবসর সময়। করোনা ভাইরাস এর দৌলতে মানুষ কার্যত গৃহবন্দি। লাঞ্চে কখনো চিকেন বিরিয়ানি, বা রাতে কোপ্তা কালিয়া। কিন্তু বিকেলে চায়ের সঙ্গে পকোড়া না খেলে কি ঠিক জমে? বিশেষত অনেকটা দিন পরে এমন একটা সুযোগ পাওয়া গেছে যেখানে পরিবারের সঙ্গে বসে সময় কাটানো যায়। মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় ঠান্ডার আমেজটা এখনো খানিকটা রয়েছে , তাই কফিতে চুমুক দিতে দিতে সাথে পকোড়া মন্দ লাগবে না। তবে বাইরের যা পরিস্থিতি সেইটা কখনোই কাম্য নয়। এমন ভাবে বাড়ীতে বসে ছুটি কাটাতে কোন মানুষই হয়তো চাননি। কিন্তু যাই হোক অকস্মাত্ এই ছুটিতে মানুষের হাতে থাকছে প্রচুর অবসর সময়।

অফিসের কাজ বাড়িতে নিয়ে এসে work-from-home করার পরেও অবসর সময় বানিয়ে ফেলছেন নানান রকমের জিনিস। কেউ হয়তো তার পুরনো প্রতিভায় একটু শান দিয়ে নিচ্ছেন অর্থাৎ গান শিখছেন, আঁকছেন। আবার কেউ কেউ বাড়ির মানুষগুলোর সঙ্গে সিনেমা দেখছেন, অনেক পুরুষরা তো আবার স্ত্রীকে তাদের রান্নাতে সাহায্য করছেন। এসব করে মানুষ হয়তো ভয়টাকে খানিকটা কাটানোর চেষ্টা করছেন। টিভি খুললেই বা সোশ্যাল মিডিয়াতে ইতালি এবং চীনের ভয়াবহ দৃশ্য আমাদেরকে ক্রমাগত আতঙ্কিত করে তুলছে।


সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। করোনাভাইরাস এর আকারে তৈরি হয়েছে পকোড়া। যিনি এটি বানিয়েছেন তার সত্যি শিল্পকলা কে ধন্যবাদ জানাতে হয়। দেখে অবশ্য বোঝা যাচ্ছে না এটি খেতে কতটা সুন্দর হয়েছে, তবে যেটি দেখতে এত নিখুঁত হয়েছে আশা করা যাচ্ছে এই রাঁধুনি শিল্পী খুব সুন্দর করে যত্ন নিয়ে পকোড়াটি বানিয়েছেন। এমন নিখুঁত ভাবে ভাইরাসের ছবি দেখে দেখে পকোড়া বানাতে কিন্তু আপনিও পারেন। মানুষের চোখে মুখে এখন ভয়ের ছবি দেখা যাচ্ছে। এই ভয় থেকে একটু বাঁচতে এমন কিছু করুন যা আপনার মনকে ভালো রাখবে।

জন্ম-মৃত্যু কোনটাই আমাদের হাতে নয়, তাই যখন যা আসবে আমাদেরকে মেনে নিতেই হবে। তবে আগে থেকে আতঙ্কিত হয়ে শুধু শুধু এই অবসর সময় গুলোকে নষ্ট করবেন না। পরিবারের সঙ্গে থাকুন, গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের তরফ থেকে যা যা বলা হচ্ছে সবকিছু মেনে নিন। কোন কথার মধ্যেই রাজনৈতিক কোন কারণ খুঁজতে যাবেন না। জানবেন যে দল যা কিছু এখন বলছে সব আপনার ভালোর জন্য।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026