দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৬০ জন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। সমস্ত মহলে যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই যাতে সংক্রমণ ঠেকানো যায় তার জন্য লকডাউন হয়ে গিয়েছে অনেক শহর। আগামীকাল বিকেল থেকে পশ্চিমবঙ্গেও লক ডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
এমন সংকটজনক পরিস্থিতিতে ব্যাংকিং পরিষেবা চালু রয়েছে দেশে। আইবিএ- এর একটি বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, ব্যাংকিং পরিষেবায় টাকা জমা দেওয়া ও টাকা তোলা, অন্য একাউন্টে টাকা পাঠানো, চেক জমা দেওয়া এবং সরকারি লেনদেন এই চারটি প্রক্রিয়া চালু থাকবে। তবে গ্রাহদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, খুব প্রয়োজন না পড়লে বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্কে না যাওয়াই উচিত।
আরও পড়ুন : অযথা খাদ্য সামগ্রী মজুত করবেন না, রাজ্যে কোন কোন পরিষেবা খোলা থাকবে, দেখুন
এছাড়া পরিস্থিতির উপর নির্ভর করেই আগামীতে ব্যাঙ্কিং পরিষেবায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন আইবিএ প্রধান সুনীল মেহতা। ব্যাঙ্কে শুধু জরুরি পরিষেবা চালু থাকলেও অনলাইন বাকি সমস্ত ব্যাঙ্কিং পরিষেবাই চালু থাকবে। SBI এর তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের প্রভাবে ব্যাবসা বানিজ্য যাতে ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য জরুরি পরিস্থিতিতে বিশেষ ঋণ দেওয়ারও ব্যবস্থা হয়েছে। বার্ষিক ৭.২৫ শতাংশ হারে এই ঋণ মিলবে। এছাড়া অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখতে ২৪ ঘন্টাই কাজকর্ম জারি থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…