নিউজ

দেশের নজর কেড়ে নিল পুরোনো হাইপ্রোফাইল মামলা! ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ

স্বাভাবিক ভাবেই গোটা দেশের নজর কেড়ে নিলো পুরোনো হাইপ্রোফাইল মামলা। ২০১০ সালে অযোধ্যার ২.৭৭ একর জমিকে নিয়ে তিনটি পার্টির মধ্যে বিতর্কের সৃষ্টি হয় তার শীঘ্রই অবসান হতে চলেছে। রাম জন্মভূমি – বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে আজ থেকে।

দশেরার দীর্ঘ ছুটি কাটিয়ে আজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট।দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ৬ অগাস্ট অযোধ্যা মামলার শুনানি শুরু করেছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, ১৮ অক্টোবরের মধ্যেই অযোধ্যার মামলার শুনানি শেষ করবে শীর্ষ আদালত।সেই অনুযায়ী আজ, সোমবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই মামলার শুনানি। শুনানি শেষ করতে বাকি আছে আর মাত্র ৪ দিন তাই ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ।

এদিকে এই ঘটনার জেরে শান্তিশৃঙ্খলার কোনো অবনতি যাতে না হয় তার দিকে কড়া নজর রেখেছে কেন্দ্র। প্রস্তুত রয়েছে যোগী প্রশাসনও।রবিবার গোটা অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।ইতিমধ্যেই রাম জন্মভূমির বিতর্কিত জমিতে দীপাবলীর দিন ৫১০০ প্রদীপ জানানোর কথা বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করলে বিষয়টি শোনার পর তীব্র আপত্তি জানায় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগামী ১০ ই ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বজায় থাকবে বলে ঘোষনা করেন জেলাশাসক অণুজ ঝা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026