জীবনযাপন

বেল্ট পরে সহজে মেদ ঝরাতে চান? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : টিভি, খবরের কাগজ খুললেই আমাদের চোখে পড়ে ওজন কমানোর বিভিন্ন বিজ্ঞাপন। এগুলোর মধ্যে বেল্ট পরে স্লিম হওয়ার বিজ্ঞাপনটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। বিজ্ঞাপন দেখে অনেকেই কিনেও নেন এই বেল্ট গুলো। কিন্তু এগুলোর ব্যবহারের ফলে সত্যিই কি ওজন কমে? চিকিৎসকদের মতে বেশিরভাগ ক্ষেত্রেই এধরণের বেল্ট পরে ওজন কমার বদলে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হয়ে যায়। এর পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই বেশি যে শরীরের পক্ষে তা মোটেই ভাল নয়! জেনে নিন কি কি বিপদ হতে পারে-

১. দীর্ঘক্ষণ বেল্ট পড়ে থাকলে শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যায়। এর ফলে ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর নিয়মিত এরকম হতে থাকলে ভবিষ্যতে হজমের সমস্যা হতে পারে।

২. বাজারের অধিকাংশ বেল্টেই বেল্ট জড়ানোর ওই নির্দিষ্ট অংশের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায়। ফলে ওই স্থানে ত্বকে র‍্যাশ, সোরিয়াসিসের মতো ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।

৩. দীর্ঘসময় বেল্ট পরে থাকার জন্য রক্তচাপ বেড়ে যেতে পারে। ফলে হার্টের উপর বেশি চাপ পড়ে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও থাকে।

৪. বিশেষজ্ঞদের মতে দিনে ২০-২৫ মিনিট নিয়মিত এই বেল্ট পরে থাকলে একটা সময় পর পুরুষদের বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

৫. বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন এই বেল্টের ব্যবহার টেস্টিক্যুলার এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। তাই ওজন কমানোর এই বাজার চলতি প্রলোভনে পা না বাড়িয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক উপায়ে ডায়েট করে কমান ওজন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026