করোনা ভাইরাস জনিত কোভিড ১৯-এর আতঙ্কে দিশেহারা গোটা বিশ্ব। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কোভিড ১৯-এর প্রকোপে। এই অবস্থায় ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কারে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। বেশ কিছু ওষুধ আবিষ্কারও করেছেন তারা। বেশ কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। তবে এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃতি পায়নি কোন প্রতিষেধক। এর মধ্যেই যোগ গুরু বাবা রামদেবের দাবিতে আলোড়ন সৃষ্টি হয়েছে ভারত তথা বিশ্ব জুড়েই।
বেশ কিছু দিন আগে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির সিইও বালকৃষ্ণ দাবি করেছিলেন যে, করোনা ভাইরাসের প্রতিষেধক আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছেন তারা। সেই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেও দাবি করেছিলেন তিনি। এবার একধাপ এগিয়ে যোগ গুরু বাবা রামদেব দাবি করলেন, পতঞ্জলি আবিষ্কৃত করোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ ইতিমধ্যে ১০০ শতাংশ সফল হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দেওয়া করোনা আক্রান্ত ব্যক্তিরা এই আয়ুর্বেদিক ওষুধের চিকিৎসায় সম্পূর্ণ সেরে উঠেছেন বলে দাবি করেছেন তিনি।
পতঞ্জলির কর্ণধার যোগ গুরু বাবা রামদেব সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘কোভিড ১৯-এর প্রতিষেধক হিসেবে চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষিত ওষুধ তৈরি করে আমরা। যা পরীক্ষায় সফল হয়েছে। আমাদের পরীক্ষায় ফল ভাবে সাড়া দিয়েছেন করোনা আক্রান্ত ব্যক্তিরা। প্রথম ৩ দিনেই সফল হয়েছে ৬৯ শতাংশ আক্রান্ত। ৭ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১০০ শতাংশ আক্রান্ত।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…