কৌশিক পোল্ল্যে: রিয়েল মাহি থাকলেও পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন রুপোলি পর্দার মাহি। ‘এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটির সুবাদে অভিনেতা সুশান্ত সিং রাজপুত হয়ে ওঠেন সিনেজগতের মহেন্দ্র সিং ধোনি। তার মত করে ধোনির চরিত্রটি কেউ বড়পর্দায় বাস্তবায়িত করতে পারবেনা এমনটাই অভিমত সিনেমাপ্রেমী দর্শকদের। বক্স অফিসে ছবিটি সুপার হিট হয় এবং সেই সঙ্গে রিল এবং রিয়েল দুই মাহির বন্ধুত্ব জমে ক্ষীর হয়ে যায়।
শুধু তাই নয় মাহির মেয়ে জিজার সঙ্গেও বেশ ভাব জমিয়েছিলেন সুশান্ত। দুজনের খুনসুটির বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় একসময় খুব ভাইরাল হয়েছিল। ধোনির বায়োপিক নির্মাণের সময় পরিচালক নীরাজ পান্ডে এই দুজনেরই যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে যান। তিনি সুশান্তের মৃত্যুতে আবেগঘন হয়ে ধোনির বর্তমান অবস্থার কথা জানালেন। তিনি বললেন ভালো নেই ধোনি।
অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল, কিছুতেই তিনি সুশান্তের মৃত্যু মেনে নিতে পারছেন না। সেটাই তো স্বাভাবিক, বড় পর্দায় তার চরিত্রকে যিনি এতটা নিখুঁতভাবে তুলে ধরলেন এমনকি ধোনির বিখ্যাত হেলিকপ্টার শট টুকুও হুবহু কপি করার ক্ষমতা রাখেন যিনি, তাকে কি এতো সহজে ভোলা সম্ভব!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…