১২ কোটি কৃষকের ভাগ্য খুলতে চলেছে খুব শীঘ্রই, সরকার দেবে প্রত্যেকের একাউন্টে ২০০০ টাকা

কেন্দ্রের মোদি সরকার এবারে ১২ কোটি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের একাউন্ট খোলার প্রস্তুতি নিতে শুরু করেছে। আজকের দিনে ব্যাংক অ্যাকাউন্ট সবারই প্রয়োজন। কৃষকদের কাছেও ব্যাংক একাউন্ট থাকাটা বাধ্যতামূলক। তাই এখন সরকার শীঘ্রই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধি যোজনা পরবর্তী অর্থাৎ ১৫ তম কিস্তির জন্য ২০০০ টাকা স্থানান্তর করতে চলেছে কৃষকদের ব্যাংক একাউন্টে। যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারাও এবারে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এমনটা হলে এ বছর কৃষকদের জন্য এটা বুস্টার ডোজ হতে চলেছে।

ইতিমধ্যেই কৃষকদের একাউন্টে ২০০০ টাকার চৌদ্দটি কিস্তি জমা পড়েছে। অর্থাৎ সবমিলিয়ে কৃষকরা এখনো পর্যন্ত ২৮ হাজার টাকা পেয়ে গিয়েছেন। প্রত্যেকেই পরবর্তী পরিমানের আপডেটের জন্য অপেক্ষা করছেন। আপনার নাম যদি প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা সঙ্গে যুক্ত থাকে তাহলে আগে থেকে কিছু কাজ আপনাকে সেরে ফেলতে হবে, নতুবা আপনার টাকা আটকে যেতে পারে। তাই যাতে কৃষকদের কোন ভোগান্তি না হয় তার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি এই প্রকল্পের ব্যাপারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

যদি আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আগে থেকে জেনে নিতে হবে। প্রথমত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আগে থেকে ই-কেওয়াইসি করে রাখতে হবে নিজের একাউন্টে। শুধু তাই নয় আপনার একাউন্টে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার টাকা বন্ধ হয়ে যাবে। জমি যাচাই বাছাই করা সময়মত উচিত কারণ এটি না করলে কিস্তির পরিমাণ আটকে যেতে পারে। সরকার যখন ২০০০ টাকার চোদ্দটি কিস্তি পাঠিয়েছিল তখন অসম্পূর্ণ তথ্য দেওয়া কৃষকদের টাকা দেওয়া হয়নি। পরবর্তীতে যদিও তাদের একাউন্টে টাকা পৌঁছেছে। তবে সেই সময় প্রায় ৩.৫ কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা পাঠায়নি মোদি সরকার। এরপর তাদেরকে জনসেবা কেন্দ্রে গিয়ে কাজটি দ্রুত সম্পন্ন করতে হয়েছিল।

আপনাদের জানিয়ে রাখি প্রতি চার মাসের ব্যবধানে একাউন্টে টাকা পাঠানো হবে প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পে। ইতিমধ্যেই ২৮ হাজার টাকা দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই আরো দুই হাজার টাকা তারা পেতে চলেছেন। শেষ কিস্তি পাঠানো হয়েছিল ২৭ জুলাই ২০২৩। তারপর থেকে এখনো পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষকরা। আর কিছুদিনের মধ্যেই এই কিস্তির টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক একাউন্টে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026