কোলকাতা : বর্তমানে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস, যার ফলে লক ডাউন বিধি চলছে দেশ জুড়ে। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেন। বর্তমানে দেশে এবং সেইসঙ্গে রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার ফলে কলকাতার চারটি হাসপাতালকে করোনার রুগীদের চিকিৎসার জন্য নির্বাচিত করা হয়েছে।
যার মধ্যে একটি হল এমআর বাঙ্গুর হাসপাতাল, দ্বিতীয়টি নিউটাউনের চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট। তৃতীয়টি বেলেঘাটা আইডি হাসপাতাল এবং আরেকটি সল্টলেকের এক বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ কর্মী একথা জানিয়েছেন। এমআর বঙ্গির হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে চিকিৎসা করা হবে যাদের শ্বাসকষ্ট হলেও করোনা পজিটিভ নন এবং যারা শ্বাসকষ্ট জাতীয় লক্ষণের পর করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন।
নিউটাউনের চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে রাখা হবে সেইসব রোগীদের যাদের অবস্থা তেমন গুরুতর নয়। এছাড়া বাকি দুটি হাসপাতাল বেলেঘাটা আইডি ও সল্টলেকের বেসরকারি হাসপাতালে রাখ হবে করোনা পজিটিভ ও সংকটজনক অবস্থার রোগীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…