বিনোদন

মোদির ‘প্রদীপ জ্বালাও’ আহ্বান বয়কটের সিদ্ধান্ত অভিনেত্রী অপর্ণা সেনের

কৌশিক পোল্ল্যে: দেশবাসীর মনোবল বাড়িয়ে তুলতে দুদিন আগেই দাওয়াই হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজভাষনে সকলকে আজ রাত ন’টায় বাড়ির বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর নির্দেশ দেন। এই কার্যক্রম চলবে টানা নয় মিনিট। এরপরই আবার সব কিছু স্বাভাবিক ছন্দেই চলবে পূর্বের মতো। মোদির এই আহ্বানে সেলিব্রিটিসহ সারাধন মানুষের একাংশ একে সমর্থন করলেও এই নিয়মটি পালন করতে নারাজ অনেকেই।

এবার সেই সিদ্ধান্তেই বেঁকে বসলেন অভিনেত্রী অপর্ণা সেন। স্বাধীনচেতা ও স্পষ্টবাদী হিসেবে তিনি বিশেষ পরিচিত। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট মারফৎ তিনি বলেন, “আমার বাড়িতে ৫ তারিখ লাইট বন্ধ থাকবে না। দেশের বর্তমান পরিস্থিতি যা চলছে তাতে দেশের সরকার পুরোপুরি দায়ী। ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও সাধারন মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে এবং এটা একটা মস্ত বড় প্রহসন। দেশের বেশীরভাগ মানুষ জানেনই না, দেশের এহেন দুরাবস্থায় সরকার সার্বিয়াতে ৯০টন করোনা টেস্টিং কিট সাপ্লাই করেছে। অথচ দেশের জনগনের গন টেস্টিং, যা অন্যান্য করোনা আক্রান্ত দেশ ইতিমধ্যেই করেছে, সেটা ভারতে করা হচ্ছে না পর্যাপ্ত টেস্টিং কিট এর অভাবে। বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত কিট নেই।”

তিনি জানান আলো না নিভিয়ে সাহস বাড়াতে বরং আরও বেশি করে আলোর প্রয়োজন তাই নিজের বাড়িতে আলো না নেভানোর সিদ্ধান্তে অটল অপর্ণা সেন। একইভাবে বহু ট্রোলার্সরা এই উদ্যোগকে সমর্থন না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম ট্রোল ও মিমস পোস্ট করতে থাকেন।

উল্লেখ্য, মোদির ভাষনের পরপরই বিভিন্ন মহলে এই ইস্যুতে সমালোচনার ঝড় বয়ে যায়। এই আহ্বানকে সম্পূর্ন ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক বলে অ্যাখা দিয়েছেন সমালোচকরা। আজ রাত ন’টায় ঠিক কোন চিত্র দেখতে পাব আমরা? উত্তর তো সময়ই বলে দেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026