মঙ্গলবার রাত ৩ টা ১৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম সফল নায়ক তাপস পাল। বুধবার কেওড়াতলার মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। সেই উদ্দেশ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে অভিনেতার মরদেহ। শেষকৃত্যের আগে তাঁর দেহ রাখা থাকবে রবীন্দ্র সদনে। বিভিন্ন বিশিষ্ট জনেরা সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।
জানা গেছে, বুধবার সকাল ১১ টা থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে অভিনেতার দেহ। প্রয়াত অভিনেতাকে সেখানেই শ্রদ্ধাজ্ঞাপণ করবেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। সাধারণ মানুষও সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন তাদের প্রিয় অভিনেতাকে। তারপর সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য।
আরও পড়ুন : তাপস পালের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের
তরুণ মজুমদারের পরিচালনায় ‘দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় শুরু করেন তিনি। প্রথম ছবিতেই ভূয়সী প্রশংসা পায় তাঁর অভিনয়। এছাড়াও ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’, ‘কড়ি দিয়ে কিনলাম’ সহ বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন টলিউডকে। একইসঙ্গে রাজনীতিতেও সমান দক্ষ ছিলেন তিনি। ২০০১ সালে তৃণমূলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। দীর্ঘদিন বিধায়ক থাকার পর ২০০৯ সালে কৃষ্ণনগরের সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…