টেকঅফের সময় আগুন ধরে গেল বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ গামী গোএয়ার বিমানের ইঞ্জিনে। জানা গিয়েছে, টেকঅফের সময় পাখির ধাক্কা লাগে, তাতেই আগুন ধরে যায় ইঞ্জিনটিতে। তবে, বিমানের যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ অবস্থায় আছেন। গোএয়ারের মুখপাত্র জানান, ইঞ্জিনে FOD -এর ফলে সামান্য অাগুন ধরেছে, যা এখন নিয়ন্ত্রণে আছে। এছাড়া বিমানের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বিমানটিকে পুনরায় রানওয়েতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গোএয়ার বিমান সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, এদিন বেঙ্গালুরু – আহমেদাবাদ গামী বিমানটির ডানদিকের ইঞ্জিনে ফরেন অবজেক্ট ড্যামেজ হয়। তারফলেই অল্প আগুন ধরেছে ওই স্থানে। গোএয়ার বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ২৬/১১-র আক্রমণকে ‘হিন্দু সন্ত্রাস’ হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা করেছিল লস্কর-ই-তইবা
বিমানটিকে নিরাপদ দুরত্বে সরিয়ে এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিমানের এরূপ অবস্থার ফলে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে গোএয়ার বিমান কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…