নিউজ

২৬/১১-র আক্রমণকে ‘হিন্দু সন্ত্রাস’ হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা করেছিল লস্কর-ই-তইবা

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়া দাবি করেছেন যে, লস্কর-ই-তইবা (এলইটি) ২৬/১১-এর মুম্বাই হামলাকে ‘হিন্দু সন্ত্রাস’ এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী মহম্মদ আজমল কাসবকে বেঙ্গালুরুর সমীর চৌধুরী হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা করেছিল। সোমবার প্রকাশিত তার স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘লেট মি সে ইট নাউ’-তে মারিয়া তার নেতৃত্বাধীন ২৬/১১-এর মুম্বাইয়ের সন্ত্রাসবাদী হামলায় তদন্তের বিষয়ে উল্লেখ করেন। বইয়ের তথ্য অনুসারে, পাকিস্তানের আইএসআই ও লস্কর ই তইবা কাসবকে বন্দি অবস্থায় হত্যা করার চেষ্টা করেছিল। কারণ তিনি এই হামলার সাথে তাদের যোগসূত্রের মূল প্রমাণ ছিলেন। এই কাজে তারা দায়িত্ব দিয়েছিল দাউদ ইব্রাহিমের দলকে।

২৬/১১-এর হামলাকে ‘হিন্দু সন্ত্রাস’ হিসাবে চিহ্নিত করার জন্য লস্কর ই তইবা-র পরিকল্পনার বর্ণনা দেওয়ার সময় মারিয়া লিখেছেন, ‘সবকিছু যদি পরিকল্পনা অনুসারে চলত তবে কাসব বন্দি অবস্থায় মারা যেত এবং মিডিয়া এই হামলার জন্য ‘হিন্দু সন্ত্রাসীদের’ দোষ দিয়ে দিত।’ জঙ্গি সংগঠনটি হামলাকারীদের উপর ভারতীয় ঠিকানা সম্বলিত জাল আইডি কার্ড লাগিয়েছিল বলেও তিনি উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন : ১ লা এপ্রিল থেকে শুরু জাতীয় নাগরিক পঞ্জিকরণ প্রক্রিয়া, প্রথম নামভুক্ত করবেন দেশের রাষ্ট্রপতি

সন্ত্রাসী হামলার পরে প্রকাশিত কাসবের একটি ছবিতে তার ডান কব্জিতে একটি লাল সুতো পরা অবস্থায় দেখা গেছে, যা একটি পবিত্র হিন্দু সুতো রূপে বিশ্বাস করা হয়। দেশের সুরক্ষার স্বার্থে সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে দাবি করেন মারিয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026