নিউজ

তাপস পালের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের

মারা গেছেন টলিউডের নামকরা অভিনেতা পাশাপাশি রাজনীতিবিদ তাপস পাল। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমগ্র টলিউড।এর মধ্যে তার মৃত্যু নিয়ে বিস্ফোরক হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই তৃণমূল সাংসদ বলেন CBI ই ওনার মৃত্যুর জন্য দায়ী। তিনি এই অভিযোগ এনে বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাপস পালকে দিনের পর দিন ধরে জেরা করেছে।যার ফলে তাঁর শরীর ও মন ভেঙে পড়েছিল। তিনি অসুস্থও হয়ে পড়েছিলেন বেশ কয়েকবার। যদিও একাধিক অভিযোগ করা হয়েছিল কিন্তু কোনোটাই প্রমাণ করতে পারেনি।

তা সত্ত্বেও রোজ দীর্ঘসময় ধরে জেরা করা হত। এতে তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হত। যার কারণে আজ অকালে চলে গেলেন তাপস।” শুধু তাই নয় শেষে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “বিরোধীরা হয়তো এটাই চেয়েছিল। এখন তো ওরা খুশি।” মঙ্গলবার ভোররাতে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় অভিনেতা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন : এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পুরভোট

সিনেমা জগতের পাশাপাশি রাজনীতিতেও ছিলেন তিনি। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে পা। সেই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন তিনি। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার সাংসদ নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক কেরিয়ার ছিল যথেষ্ট ভালো। তবে কয়েক বছর আগে রোজ ভ্যালি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই তারপর দীর্ঘদিন ধরে অন্যরাজ্যের জেলে ছিলেন তিনি। সেই থেকেই ক্রমশ লোকচক্ষুর আড়ালে যেতে শুরু করেন যদিও ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু তা আর সম্ভব হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026