নিউজ

পেশ করা হল অজিতের চিঠি, কাল ১০ টায় জানানো হবে মহারাষ্ট্রের ভবিষ্যত

বেশ কিছুদিন ধরে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীত্ব পদ নিয়ে এখন বিতর্কের শেষ হয়নি। গত শনিবার, সকালে দেবেন্দ্র ফড়নবিশ হঠাৎ মুখ্যমন্ত্রীত্ব পদের এবং অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহন করেন। এরপর মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির নেতৃবৃন্দরা বিক্ষোভ দেখায়। এই বিষয়ে সুপ্রীম কোর্টের দারস্থ হয় এই জোট।

রবিবার সকালে এই মামলার সুনানি হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামান্না, অশোক ভূষন, সঞ্জীব খান্না এবিষয়ে মত দেন। উভয়ের বক্তব্য শোনার পর সোমবার সকালে সরকার গঠনের উদ্দেশ্যে দেবেন্দ্র ফড়নবিশের দেওয়া চিঠি এবং মহারাষ্ট্রের রাজ্যপালের নির্দেশনামা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ জারি করে বিচারপতিরা।

অজিত পাওয়ার দাবি করেছেন ১৭০ জন বিধায়কের সমর্থনে মন্ত্রীপদ গঠন করেছেন। কিন্তু বিরোধী পক্ষের দাবি অজিত পাওয়ার যে ১৭০ জন বিধায়কের সমর্থন পেয়েছেন তা অবৈধ। দুই পক্ষের কথা শোনার পর বিচারপতি রায় দেয় আজ সকাল সাড়ে ১০ টায় এই মামলার রায় দেবেন।

গত রবিবার মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিনিটর জেনারেল তুষার মেহতাকে দুটি চিঠি দিতে নির্দেশ করেছিল। প্রথম চিঠি যেখানে মহারাষ্ট্রের রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছে। দ্বিতীয় চিঠিতে যেখানে অজিত পাওয়ার এনসিপি বিধায়কদের সমর্থনের কথা লিখিতভাবে রাজ্যপালকে জানিয়েছেন।

সেই কথামতো তুষার মেহতা সুপ্রিম কোর্টে দুটি চিঠি পেশ করেন। আজ, তুষার মেহতা বলেন, ২২ শে নভেম্বর অজিত পাওয়ার ৫৪ জন বিধায়কের সমর্থনের চিঠি রাজ্যপালকে জমা দেন। সেই চিঠিতে অজিত নিজেকে এনসিপির পরিষদীয় দলের নেতা হিসেবে জানিয়েছেন।

কিন্তু মহারাষ্ট্রে বিজেপির আইনজীবি জানান, বিজেপির কাছে ১৭০ জন এনসিপি বিধায়কের সমর্থন রয়েছে। সকল যুক্তি শোনার পর শীর্ষ আদালতের তিন বিচারপতি জানান কাল অর্থাৎ মঙ্গলবার সকাল সাতটায় এবিষয়ে রায় দেওয়া হবে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026