অরূপ মাহাত: লোকসভা ভোটের পর থেকেই দলবদল নিয়ে বেশ চিন্তায় তৃণমূল নেতৃত্ব। একের পর হেভিওয়েট নেতা মন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে শুরু করেন। তবে পরবর্তীকালে বেশ কয়েকজন নেতা কর্মী পুনরায় দলে ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শাসক শিবিরে।
এরপরও অবশ্য নিশ্চিন্ত থাকতে পারছেন না ঘাসফুল শিবিরের নেতারা। এই সময় কালে সবচেয়ে বেশি ধন্দে ফেলেছে যে নাম, তা হল রায়দিঘির তারকা বিধায়ক দেবশ্রী রায়। এর আগে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার দিনই দিল্লির বিজেপি কার্যালয়ে উপস্থিত হন দেবশ্রী। তবে এর মাঝে বারবার বিজেপিতে যোগ দেওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত তা আটকে গেছে বিভিন্ন জটিলতায়।
এবার নীরবতা ভেঙে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক। বিধানসভায় উপস্থিত হয়ে এদিন দেবশ্রী জানান, ‘কিছু ভুল বোঝাবুঝি ছিল। অনেকেই ভুল বুঝেছিলেন। সেসব মিটে গেছে। আমি তৃণমূলেই আছি।’ শুধু তাই নয়, এতদিন দিদিকে বলো কর্মসূচিতে যোগ না দিলেও এবার থেকে নিয়মিত নিজের নির্বাচনী ক্ষেত্রে উপস্থিত থেকে ‘দিদিকে বলো’য় অংশ নেবেন বলে জানালেন তৃণমূলের তারকা বিধায়ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…