কর্মীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম চালু করল সরকার, জানুন কি সুবিধা পাওয়া যাবে পুরনো পেনশন স্কিমে

এই খবরটি মূলত তাদের জন্যই যারা নিজেরা সরকারি চাকরি করেন বা তাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে থাকেন। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি নতুন ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা ২০২৩ সালের ২২ ডিসেম্বর এর আগে চাকরিতে জয়েন করেছিলেন, তাদেরকে কেন্দ্রীয় সরকার দ্বারা পুরনো পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করা হতে চলেছে। ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত এই কর্মীরা বেছে নিতে পারবেন যে তারা পুরনো পেনশন স্কিম গ্রহণ করবেন নাকি নতুন পেনশন স্কিম গ্রহণ করবেন। উত্তরপ্রদেশের সরকার ও এরকমই একটি পরিকল্পনা শুরু করেছে বলে জানা গিয়েছে।

নতুন পেনশন স্কিম অনুযায়ী কর্মচারীদের বেতন ১০ শতাংশ বাদ চলে যায় এবং বাকি টাকা পেনশন হিসেবে দেওয়া হয়ে থাকে। যদিও ২০০৪ সালের আগে যারা জয়েন করেছিলেন এবং যারা পুরনো পেনশন স্কিম গ্রহণ করবেন, তাদের কিছুটা লাভ হবে সরকারের এই সিদ্ধান্তের ফলে। পুরনো পেনশন স্কিম গ্রহণ করলে কর্মচারীদের লাভ অনেকটা বেশি, এবং সেই কারণেই সরকারি কর্মচারীরা বারংবার পুরনো পেনশন স্কিম চালু করার দাবি জানিয়ে আসছিলেন। পুরনো পেনশন স্কিম প্রত্যেক কর্মচারীকে জিপিএফ এর সুবিধা দিয়ে থাকে। সেই কারণেই এখন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে অনেকেই খুশি হয়েছেন।

তবে, কেন্দ্রীয় সরকার এত পরে এই ঘোষণা করলেও বেশ কিছু রাজ্য সরকার এই সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল। বহুদিন আগেই রাজস্থান সরকার পুরনো পেনশন স্কিম চালু করার ঘোষণা করেছিল। এবার সেই পথেই হাঁটলো কেন্দ্রীয় সরকার। তবে সবার জন্য পুরনো পেনশন স্কিম চালু করা হয়নি। কেন্দ্রীয় সশস্ত্র বলের সমস্ত কর্মচারীদের এই আওতা থেকে বাইরে রাখা হয়েছে। তারা কিন্তু পুরনো পেনশন স্কিম চাইলেও গ্রহণ করতে পারবেন না। অন্যান্য কর্মচারীদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সরকার। তারা যদি পুরনো পেনশন স্কিমে যুক্ত হতে চান তাহলে ৩১ আগস্ট ২০২৩ এর মধ্যে তাদেরকে পুরনো এবং নতুন পেনশন স্কিম এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026