নিউজ

চিকিৎসকদের পাশে সরকার, আশ্বস্ত করে বললেন অমিত শাহ

করোনা ভাইরাসের বিরুদ্ধে দিনরাত এক করে লড়ছেন তারা। কিন্তু তবুও দেশের বিভিন্ন অংশে করোনা পরীক্ষা করতে গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও কনফারেন্সে তার সাথে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। এই বৈঠকে চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের উপর আক্রমণের ঘটনায় চিকিৎসকরা যাতে প্রতীকী প্রতিবাদ না করেন তার আবেদন জানান তিনি।

করোনা পরীক্ষা করতে গিয়ে বারবার হামলার মুখে পড়েছেন দেশের চিকিৎসকরা। এরই প্রতিবাদে দেশ জুড়ে আজ চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ‘হোয়াইট অ্যালার্ট’ এর আহ্বান করা হয়। এই প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের একটি করে সাদা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর আবেদন করে IMA.

সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে IMA এর চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্স করেন অমিত শাহ। সেখানে তিনি চিকিৎসকদের এই প্রতিবাদ প্রত্যাহার করার অনুরোধ জানান। অমিত শাহ চিকিৎসকদের বলেন, “সরকার সবরকম ভাবে আপনাদের সাহায্য করবে। আপনাদের সুরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।”

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং বেঙ্গালুরুতে করোনা পরীক্ষা করতে গিয়ে একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। চিকিৎসকদের সুরক্ষার দাবিতে IMA একটি আইন প্রণয়নের দাবি জানায়। সেই আইন না এলে আগামীকাল ২৩ এপ্রিল ‘কালা দিবস’ হিসেবে পালন করার হুমকিও দেয় তারা। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯,৯৮৪ তে পৌঁছে গিয়েছে। মারণ এই ভাইরাস এখনও পর্যন্ত প্রাণ নিয়েছে ৬৪০ জনের।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026