নিউজ

বাধ্যতামূলক করলো সরকার, সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ এর সংক্রমণের থাবা শুরু হওয়ার পরই একটি অ্যাপ আনে কেন্দ্রীয় সরকার, যার নাম ‘আরোগ্য সেতু’ (Aaragyo Setu)। এবার সেই অ্যাপটিকে সরকারি সমস্ত কর্মীর মোবাইলে থাকা বাধ্যতামূলক বলে নতুন বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দেওয়া নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ও আউটসোর্স সকল কর্মীদের ‘আরোগ্য সেতু’ অ্যাপটি নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপই জানাবে ব্যক্তির শারীরিক অবস্থা আসলে কি বা তার শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা গিয়েছে কিনা।

সরকারের দেওয়া নতুন নির্দেশিকাতে বলা রয়েছে, এই অ্যাপে কর্মীকে যদি ‘মডারেট’ বা ‘হাই রিস্ক’ দেখায় তবে তাকে সেল্ফ আইসোলেশনে থাকতে হবে ১৪ দিন। যাদের স্টেটাস ‘সেফ’ বা ‘লো রিস্ক’ দেখাবে তাঁরা নিজেদের অফিসে প্রবেশ করতে পারবেন। যাদের অবস্থা ‘হাই রিস্ক’ দেখাবে তাঁদের নিজেদের কাজে যোগ দেওয়ার প্রয়োজন নেই বলেই জানাল কেন্দ্রীয় সরকার। যতদিন সেই স্টেটাস ‘লো রিস্ক’-এ পরিনত না হবে ততদিন তিনি হোম কোয়ারেন্টাইনেই থাকবেন।

এই অ্যাপটি ব্যবহারের সময় মোবাইলের ‘ব্লুটুথ’ অপশনটিকে সচল রাখতে হবে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর থেকে কতটা দূরত্বে অবস্থান করছেন তা জানার জন্য মোবাইলে ‘লোকেশন’ অপশনটিকেও সচল করতে হবে। আর তার ফলে করোনা আক্রান্ত ব্যক্তি কতটা দূরত্বে রয়েছে তা জানা যাবে সহজেই। যদিও এই অ্যাপটি ব্যবহারে কিছু রক্ষা করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাই কেন্দ্রীয় সরকার নতুন বিজ্ঞপ্তিতে এমনই নির্দেশিকা জারি করেছে।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026