নিউজ

‘যা বলার নিজে বলুন’ কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীকে পরামর্শ রাজ্যপালের

অরূপ মাহাত: রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সংঘাত মাঝে মাঝে এমন উচ্চতায় গিয়ে পৌঁছাচ্ছে যে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে তা। মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূলের ছাত্র যুবরা। তবে সেসব নিয়ে মাথা ঘামাননি রাজ্যপাল। উল্টে হাত নেড়ে অভিবাদন জানান ছাত্রছাত্রীদের।

কিন্তু রাজ্যের মন্ত্রীদের একের পর এক আক্রমণের জবাবে এবার মুখ খুললেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধঙ্কড়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়দের আক্রমণের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের সাংবিধানিক প্রধানকে এভাবে একের পর মন্ত্রী আক্রমণ করে যাবেন আর মুখ্যমন্ত্রী কিছু জানবেন না এটা হয় না।

মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া রাজ্যপালকে এভাবে আক্রমণ সম্ভব নয়। এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর।’ এরপরই তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কটাক্ষ ছুঁড়ে দিয়ে সরাসরি লড়াইয়ে নামার আহ্বান জানান। বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে আক্রমন করুন, অথবা একজনকে ঠিক করুন যে সবসময় রাজ্যপালকে আক্রমণ করে যাবে।’ রাজ্যপালের এমন মন্তব্যে রাজ্যের সাথে সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026