নিউজ

ডায়েট ভুলে একদিনের জন্য হয়ে যান দামোদর শেঠ, চলে আসুন আহারে বাংলায়

শ্রেয়া চ্যাটার্জী : সকালে কাঁচা ছোলা খেয়ে মর্নিং ওয়াক, ফিরে এসে একটা রুটি সবজি সঙ্গে কয়েকটা ফল, দুপুরে অল্প কিছু খাবার সাথে অবশ্যই টক দই ও শসা, রাত্রিবেলা অল্পে স্টু এর সঙ্গে এক কাপ ভাত, আপনি কি এইসব খাচ্ছেন? তার মানে আপনি ডায়েটে আছেন।

একদিনের জন্য এইসব গুলি মারুন। দামোদর শেঠ হয়ে চলে আসুন আহারে বাংলায়। নানান রকম খাবারের ডালি নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। সাদা ভাত থেকে পোলাও, চিকেন কারি থেকে হাঁসের মাংস, পোনা, ইলিশ, পাবদা, পমফ্রেট, চিংড়ি,সাথে রয়েছে কাঁকড়া। যা চাইবেন তাই পাবেন। এছাড়াও রয়েছে হাড়ি হাড়ি মন্ডামিঠাই।

হাতে নিয়ে খেতে যদি অসুবিধা হয় তাহলে পাশেই আপনার জন্য সাজানো আছে চেয়ার উপরে ছাতা টাঙ্গানো, রোদ থেকে আপনি একটু নিজেকে সরিয়ে রাখতে পারেন। মালাই পাতুরি, সীতাভোগ, সন্দেশ কালাকাঁদ, জলভরা এবং রয়েছে আরও হরেক রকমের মিষ্টি। পিঠে বিলাসী থেকে খেতে পারেন পিঠে, পাটিসাপটা।

হাতে কিন্তু আর খুব দিন সময় নেই। এই জোরকদমে খাওয়া-দাওয়ার আয়োজন টা শুরু হয়েছে ১৯তারিখ থেকে চলবে রবিবার অবদি অর্থাৎ ২৪ তারিখ পর্যন্ত। এটি অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। সময় ১২টা থেকে ৯টা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026