জীবন-জীবিকার তাগিদে ছুটে গিয়েছিলেন সুদূর কাশ্মীরে। আর সেখানে গিয়েই প্রাণ হারাতে হয়েছে বাংলার শ্রমিকদের। জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিকের। গত ২৯ অক্টোবর জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে মারা যায় পাঁচ শ্রমিক। মৃত্যুর খবর শুনেই তাদের পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হস্তক্ষেপেই মৃতদেহ গুলি আসে পরিবারের হাতে। এবার মুর্শিদাবাদে গিয়ে সেই পরিবার গুলোর পাশে বসে তাঁদের কথা শুনলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
গতকাল অর্থাৎ বুধবার মুর্শিদাবাদের সাগড়দিঘিতে সভা করার পর মুখ্যমন্ত্রী সরাসরি দেখা করতে হাজির হন বাহালনগরের হতভাগ্য পরিবার গুলোতে। তাঁদের সাথে কথা বললেন, মন দিয়ে শুনলেন তাঁদের সব কথা। কান্নায় ভেঙে পড়ে পরিবার গুলো শোনালো তাদের দুঃখের কথা।
মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন। এদিন সাগরদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যেও তো বাইরের কত রাজ্যের শ্রমিকরা কাজ করে। তাদের কোনো ক্ষতি হয়না। কিন্তু আমাদের রাজ্যের বাসিন্দাদের সাথেই এমন একটা দুর্ঘটনা ঘটে গেলো।”
সাগরদিঘির সভার পর মুখ্যমন্ত্রী সোজা চলে যান পরিবার গুলোর সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রীকে দেখে আর চোখের জল আটকে রাখতে পারেননি হতভাগ্য শ্রমিকদের আত্মীয়স্বজনরা। মুখ্যমন্ত্রী তাদের হাতে ৫০০০০ টাকার চেক তুলে দেন। ডিএম’কে নির্দেশ দেন বাংলা আবাস যোজনা থেকে তাদের একটা করে ঘর করে দিতে। তারা নতুন জীবিকার যাতে সন্ধান পায় তা দেখতে বলেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…