সামনে পুজো। প্রায় সকলেরই পুজোর কেনাকাটা শেষ। বাকিদের জমিয়ে চলেছে পুজোর বাজার। কিন্তু পুজোর কেনাকাটায় বাঁধা দেবে না তো বৃষ্টি?… কি বলছে আবহাওয়া দফতর?… আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপটি দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
দক্ষিণবঙ্গ হল, কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া কি বলছে?… উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও মনখারাপের। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি পাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে দার্জিলিং-সহ ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
তবে বৃষ্টি হলেও গরম থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এছাড়া আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আন্দামানে। ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…