রাজ্য

Durga Puja 2021: বলবত্‍ থাকবে গতবারের দুর্গাপুজোর নিয়ম, পুলিশ-প্রশাসনকে বাড়তি সজাগ থাকার নির্দেশ মুখ্যসচিবের

করোনার প্রকোপ কিছুটা কমলেও এখনো পুরোপুরি করোনা আমাদের ছেড়ে চলে যায়নি। এদিকে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এগিয়ে এসেছে। করোনা আবহে বিধিনিষেধ মেনে কীভাবে জেলায় দুর্গা পুজোর আয়োজন করতে হবে, সেই রোডম্যাপই ঠিক করে দিতেই বুধবার নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনার।

বুধবারের বৈঠকে মুখ্যসচিব সকলকে নির্দেশ দেন, তিন দিক খোলা মণ্ডপে করতে হবে। আগের বারের পুজোর গাইডলাইন এবারেও বলবত্‍ থাকবে। সকল দর্শনার্থীকে মাস্ক পরা-সহ মানতে হবে কোভিড বিধি।
পাশাপাশি, পুজোয় মাস্ক পরা নিয়ে পুলিশিকে সচেতনতামূলক প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে। পকরোনা বিধি মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কি না, সে ব্যাপারে ক্লাবগুলির সঙ্গে সমন্বয় করবে পুলিশ ও প্রশাসন। আর প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে যাতে প্রচুর পরিমাণে জায়গা থাকে, সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে জেলা প্রশাসনকে।

বৈঠকে মুখ্যসচিব এই দিন জেলার প্রশাসনিক আধিকারিক সকলকে মনে করিয়ে দেন, এবারের পরিস্থিতি মোটেও গতবারের মতো নয়। গত বছর পুজোর সময়ে রাজ্যে বহু জায়গা কনটেন্টমেন্ট জোন ছিল। সংক্রমণের সংখ্যাও খুব বেশি ছিল। সেই কারণে অনেকেই গত বছর ভয়ে বাইরে বেরোয়নি। কিন্তু এবারে পরিস্থিতিই সম্পূর্ণ আলাদা। তবে করোনার তৃতীয় ওয়েবের কথা মাথায় রাখতে বলেছেন। একদিকে যেমন অনেক মানুষ টিকা পেয়ে গিয়েছেন, পাশাপাশি করোনা সংক্রমণের হারও অনেকটাই কমেছে। ফলে এবারে গতবারের তুলনায় প্রচুর মানুষ রাস্তায় বেরোনোর ঝুঁকি নিতে পারেন। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে সজাগ ও সচেতন দুই থাকতে হবে।

উল্লেখ্য,মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী নিজে। সেখানেই যাবতীয় কোভিড বিধি মেনে দুর্গাপুজো করার নির্দেশ দেন তিনি। তবে এরইসঙ্গে বুঝিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, তার ওপরই নির্ভর করছে ভবিষ্যতের পরিকল্পনা।মুখ্যমন্ত্রী এদিন আরো বলেছিলেন, পুজোর বিসর্জন শুরু হবে আগামী ১৫ই অক্টোবর -১৭ই অক্টোবর পর্যন্ত। সেই নিয়ম মেনে ১৮ই অক্টোবর পুজোর কার্নিভাল হওয়ার কথা। কিন্তু এবছর পুজোর কার্নিভ্যাল হবে কিনা সেই বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026