বিনোদন

Saayoni Ghosh: তৃণমূলের যুবনেত্রী সায়নীর হাতে সিগারেট দেখে কটাক্ষ! এবার বিজেপি আইটি সেলকে দুষলেন নায়িকা

টলিউডের স্ট্রেট ফরওয়ার্ড অভিনেত্রী সায়নী ঘোষ। ইনি আর এখন টলিউড অভিনেত্রী নন এর পাশাপাশি তিনি এখন যুব তৃণমূল সভানেত্রী। এখন অভিনেত্রী একদিকে অভিনয়ের কাজ পাশাপাশি দলের গুরুদায়িত্ব সায়নীর কাঁধে। গত মার্চ মাসে সরাসরি শাসক দলে নাম লেখান। বিধানসভা নির্বাচনে আসানসোল থেকে ভোটে দাঁড়ান। ভোটে জিততে না পরালেও, জনপ্রিয়তা কমেনি।

বরং দিন যত যাচ্ছে বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে এখন পরিচিত অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। আপাতত দেশের যুব সমাজকে ‘সবুজ’-এ আকৃষ্ট করাই তাঁর প্রধান উদ্দেশ্য। তবে সেসবের মাঝেই হঠাৎ করে সায়নীর একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সিগারেট হাতে নিয়ে টলিউডের অন্য এক সহ অভিনেত্রীর সাথে ক্যামেরাতে পোজ দিয়েছেন। আর এই ছবি প্রকাশ্যে আসতেই নানাননোংরা কুরুচিকর মন্তব্যে ভরে যায়।

তবে সায়নী চুপ করে থাকার পাত্রী নন। তিনি এই বিষয় নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ করলেন। শুধু কি প্রতিবাদ বরং এই ছবি ভাইরাল হওয়ার জন্য তিনি পালটা দোষ দিলেন বিজেপি-র আইটি সেলকে। এবং সামনের লোকসভা ভোট নিয়ে সতর্কও করলেন জনগণকে নিজের মতো করে। সায়নী প্রথমেই লেখেন, অভিনেতা-অভিনেত্রীদের এরকম বহু ছবি গুগল সার্চ করলেই পাওয়া যায়। এটার পরেও আরও অনেক ছবি সামনে আসবে। কিন্তু তিনি জানেন, সহকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের কাছে যে ভালোবাসা তিনি পান তা অত্যন্ত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত।

এরপর তিনি এই পোস্টেই বারংবার ‘মালব্য’ কথাটা ব্যবহার করেছেন। তিনি বলেন, ”মালব্যর মাসতুতো ভাই বোনেরা, মোদীবাবুর অধীনে মৃত অর্থনীতির মন্দা বাজারে দু’টাকা অনেক। ২০২৪ পর্যন্ত করে খান, এখন আছেন, তখন ‘ছিলেন’ হয়ে যাবেন।” এখানে মালব্য বলতে সায়নী বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকেই উদ্দেশ্য করেছেন তা বেশ স্পষ্ট। এটাই বোঝা যাচ্ছে, সায়নীর এই ভাবমূর্তী নষ্ট করার পিছনে বিজেপি-র আইটি সেলকেই তিনি দোষারোপ করছেন তিনি।  এরপর সায়নীকে সোশ্যাল মিডিয়ায় অনেক অনুগামী সমর্থন করেছেন। এবং তারা জানিয়েছেন দলের নেত্রীর ওপর তাঁদের পুরো ভরসা আছে। দলের যুবনেত্রী হিসেবে দলের কর্মীসভায় প্রায় রোজই দেখা পাওয়া যায় সায়নীর। আপাতত তাঁর পাখির চোখ ২০২৪-র লোকসভা ভোট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026