অরূপ মাহাত: কয়েকজন ছেলের বয়সী ছাত্র ব্যাগ ছুড়ে দিচ্ছেন শিশু কল্যাণ দপ্তরের এক মহিলা আধিকারিকের। শুধু তাই নয় চেয়ার মারতেও দেখা গেছে এক ছাত্রকে। এমনই একটি ভিডিও মিডিয়ার হাতে এসে পৌঁছানোয় নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলির গান্ধী সেবা নিকেতনে। বিদ্যালয়ের নামের মধ্যে গান্ধী কথার উল্লেখ থাকলেও গান্ধীজির আদর্শ যে ছাত্রদের ভেতরে সঞ্চারিত করতে পারেননি এখানকার শিক্ষকরা সেকথা বলায় যায়।
মমতা দুবে নামের নির্যাতিতা মহিলা আধিকারিক ছাত্রদের পাশাপাশি অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধেও। ঘটনার সূচনা হয়েছে দুদিন আগেই। দপ্তরের কিছু কাজ নিয়ে এই বিদ্যালয়ে এসেছিলেন শিশু কল্যাণ আধিকারিক মমতা দুবে। সেদিনই কিছু ছাত্র তাঁকে বাথরুমে আটকে রাখে বলে অভিযোগ করেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ সেদিন ছাত্রদের দুর্ব্যবহারকেই প্রশ্রয় দেন। তাঁর কথায়, ‘গান্ধী সেবা নিকেতনের ছাত্ররা আমাকে বাথরুমে আটকে রাখে। একথা কর্তৃপক্ষকে জানালে তাঁরা বলেন, ছাত্ররা যা খুশি করতে পারে।’ এর দুদিন পর ওই বিদ্যালয়ে গেলে এবার ছাত্রদের হাতে নির্যাতনের শিকার হন ওই মহিলা আধিকারিক। এই ঘটনায় ওই বিদ্যালয় ও ছাত্রদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…