খেলা

পরের মরশুমে KKR-এর দলে দেখা যাবে না এই প্লেয়ারদের

তড়িৎ ঘোষ : প্রত্যেক বছরই ফ্র্যাঞ্চাইজি গুলি কিছু খেলোয়ারদের ছেড়ে দিয়ে আবার কিছু নতুন খেলোয়াড় নেন দলকে আরও শক্তিশালী করার জন্য। ইতিমধ্যেই কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন পাঞ্জাব ছেড়ে দিল্লিতে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে কিং খানের দল কলকাতা নাইট রাইডার্সও কিছু খেলোয়াড় ছেড়ে দিতে চলেছে।

চলতি বছরের ১৯শে ডিসেম্বর কলকাতাতে বসবে এবারের আইপিএলের নিলামের আসর। নিলামে খরচ করার জন্য এই মুহূর্তে দিল্লির কাছে সবচেয়ে বেশি ৮.২ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে নিলামে খরচ করার মত রয়েছে ৬.০৫ কোটি টাকা। কিছু খেলোয়ারদের ছেড়ে দিলে এই খরচের অঙ্কটি বেড়ে যাবে তখন নিলাম থেকে ভালো নতুন খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি গুলি।

গোপন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী কেকেআর কর্তৃপক্ষ ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকে ছেড়ে দিতে চলেছে। যিনি আগের আইপিএলে দুটি ম্যাচ খেলে ১১ রান করেছিলেন এবং কোনো উইকেট পাননি। এছাড়াও রবিন উথাপ্পা, পীযূষ চাওলা, রিঙ্কু সিং, জো ডেনলি কে ছেড়ে দিতে পারে কেকেআর। এর ফলে কেকেআরের হাতে অনেকটাই অর্থ চলে আসবে নিলামে খরচ করার মত। সেই অর্থ দিয়ে নিলাম থেকে ভালো খেলোয়াড় কিনে আরও শক্তিশালী দল গঠন করতে চাইছে কেকেআর কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026