জীবনযাপন

দোলায় আসছেন মা, গমনে সঙ্গী নৌকা, জেনে নিন কী এর তাৎপর্য

“আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দু-হাত তুলি নাচে।”

রবীন্দ্রনাথের এই কবিতা, এই বছর প্রথম বেমানান হয়ে গেল। কোথায় আশ্বিন? শাস্ত্রমতে একই মাসে দু’টো অমাবস্যা থাকলে তাকে মল মাস বলে। এবারে আশ্বিন সেই মলমাস। কার্তিকে এবার আগমনীর সুর বাজবে। যদি মাত্র আর কয়েকদিন বাকি এই মহোৎসবের। তারপরেই শুরু হবে দেবীর বোধন। এইবছর করোনা মহামারীর জন্য সব কিছু এলোমেলো হয়ে যায়। শাস্ত্র, শিক্ষা, নিয়ম, শরীর, সব কিছু এক গোলকধাঁধার মধ্যে দিয়ে যাচ্ছে। যেন পৃথিবীর রিফ্রেশ বটন কেউ প্রেস করে দিয়েছে।

সাধারণত ভাদ্রমাসই মলমাস হয়ে থাকে। তবে এই বছর সবই উল্টো পথে যাচ্ছে। তিথি মেনে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে দেবী পক্ষ। এই বছর প্রথম মহালয়ার ৩৫ দিন পর পুজো। ২২ অক্টোবর থেকে শুরু হবে পুজো। এবারে দেবী কিসে চেপে আসছেন জানেন? গত বছর দেবীর আগমন আর গমন দুটোই ঘোড়ায় ঘটেছিল। শাস্ত্রে আছে। যেই বছর দেবী একই পদ্ধতিতে আসেন ও গমন করেন সেই বছর কোন না কোন দুর্যোগ নামে।

ঠিক তাই, আমরা প্রত্যেকে করোনার মধ্যে দিয়ে যাত্রা করছি। তবে এই বছর দেবী আসছেন, দোলায়। দোলা হল মড়কের প্রতীক। মা বিদাই নেবেন নৌকায়। নৌকা হল বন‍্যার প্রতীক। তবে ভাল ফসলও বোঝায়। এখনও এই পৃথিবী কিছুটা সুস্থের পথে। মহোৎসবের আনন্দে মেতেছে বিভিন্ন দেশের প্রতিটা কোণ। তবে আগামী দিন কী হতে চলেছে তা সময় বলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026