নিউজ

সাংসদ দেবের গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত তৃণমূলের যুব সভাপতি

কেশপুর: ফের একবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। খোদ সংসদ তথা টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের গ্রামে তৃণমূল যুব সভাপতিকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বর্তমানে তৃণমূলের যুব সভাপতি তাপস দাসকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মহিষদা গ্রামে।

জানা গিয়েছে, সোমবার বিজেপির একটি প্রশিক্ষণ শিবির ছিল। আর সেই প্রশিক্ষণ শিবির শেষেই এই ঘটনাটি ঘটেছে। প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পর তৃণমূলের যুব সভাপতি তাপস দাসকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ করা হয়েছে শাসকদলের তরফ থেকে। যদিও কেন এই হামলা চালানো হয়েছে তৃণমূলের যুব সভাপতির ওপর, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে কেশপুর থানার পুলিশ।

তবে তৃণমূলের পক্ষ থেকে করা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জেলা নেতৃত্ব। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল, এমনটা দাবি করে এ প্রসঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি অরূপ দাস বলেছেন, ‘বিজেপির উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এই ঘটনা। পরে ঘটনা সামাল দিতে না পেরে বিজেপির ওপর অভিযোগ আনা হচ্ছে।’ এমনকি বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে কেশপুরের মহিষদা গ্রাম কার্যত থমথমে চেহারা নিয়েছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026