নিউজ

আগামী দুই বছরের মধ্যেই বিশ্বজুড়ে কমবে করোনার প্রকোপ

প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮ লাখের বেশি মানুষের। রাশিয়ার দাবি অনুযায়ী তারা করোনা ভাইরাসের টীকা আবিষ্কার করলেও তা এখনো পরীক্ষিত হয়নি। এরই মধ্যে আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). WHO এর মতে আগামী দুই বছরের মধ্যেই করোনার প্রকোপ কমে যাবে।

WHO এর কর্তা ট্রেডস আধানম আজ এক ভিডিও কনফারেন্সে বলেছেন, “আর দুই বছর করোনার প্রকোপ স্থায়ী হতে পারে। তারপর ধীরে ধীরে কমবে করোনার প্রকোপ। বিশ্বের একটা অংশের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে, ফলে ভাইরাসও হয়ে পড়বে দুর্বল।” WHO প্রধানের কথায়, “১৯১৮ সালেও ভয়ানক স্বাস্থ্য বিপর্যয় ঘটিয়েছিল স্প্যানিশ ফ্লু। সেই মহামারিতে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মৃত্যু হয়। এর প্রভাবও দুই বছর পরে কমতে থাকে। করোনার ক্ষেত্রেও সেই একই জিনিস হবে।”

এর আগে WHO বলেছিল, করোনা সংক্রমণ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিশ্ব নতুন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। করোনা ভাইরাস আরও অনেকদূর পর্যন্ত যেতে পারে বলে মন্তব্য করা হয়েছিল WHO এর তরফে। সেখানে, প্রথমবার করোনা মহামারি নিয়ে আশার কথা শোনালো WHO. ট্রেডস আধানম বলেছেন, “ভাইরাসের সংক্রমণ তখনই কমবে যখন বিশ্বের একটা অংশের মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হবে। হার্ড ইমিউনিটি তৈরি হলেই এই ভাইরাসের ভাইরাল স্ট্রেন ব্যাপক হারে সংক্রমিত হতে পারবে না। তখনই ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরু কমবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026