এ হল খিলাড়ি কা খেল………আজ্ঞে হ্যাঁ, বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে আপনি এবার দেখতে পাবেন অ্যাডভেঞ্চার স্টার বিয়ার গ্রিলসের সঙ্গে।
বর্তমান প্রধানমন্ত্রীও একবার বিয়ার গ্রিলসের সঙ্গে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে সময় কাটিয়েছিলেন।তবে এবার আপনি সাক্ষী থাকবেন অক্ষয় কুমার ও বিয়ার গ্রিলসের লোমহর্ষক অভিযানের সঙ্গে।সূত্রের খবর অনুযায়ী, বান্দিপুর টাইগার রিজার্ভে বিয়ার গ্রিলসের দুঃসাহসিক অভিযানের পার্টনার ছিলেন অক্ষয় কুমার। লকডাউনের আগেই এই অভিযান শুরু হয়, যার টিজারটি পোস্ট করেছেন অক্ষয় কুমার তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে।
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শো টি যথেষ্ট জনপ্রিয়। যারা এডভেঞ্চার প্রিয় তাঁরা বিয়ার গ্রিলসের কোনও না কোনও শো নিশ্চয় দেখেছেন। এই সাহসী সুপুরুষ যে শুধু মহিলাদের নজর কেড়েছেন তা নয়, বহু পুরুষদের বোল্ড ইমেজকে নাড়িয়ে দিতে পারে।মাত্র ২৩ বছর বয়সে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ সর্বকনিষ্ঠ ব্রিটিশ হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড করেন।
দুর্গম স্থানে টিকে থাকার কৌশল শেখান বিয়ার গ্রিলস। এবার সেই কৌশলে সংযোজিত হল আমার আপনার প্রিয় তারকা বোল্ড অক্ষয় কুমার।ইন্সটাগ্রামে টিজারটি দেখেই বোঝা যাচ্ছে কি হতে চলেছে। একজন ব্রিটিশ লেফটেন্যান্ট কমান্ডারের সঙ্গে ৫২ বছরের খিলাড়ি কতটা খেল জমাতে পারে তা দেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে বই কি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…