শ্রীলঙ্কা : শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি গোতাবায় রাজাপক্ষের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই দ্বিপাক্ষিক আলোচনার শেষে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায় ঘোষণা করলেন, ‘শ্রীলঙ্কা যে সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের জলসীমা লঙ্ঘনের জন্য আটক করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে।’ তাদের দেশে ফিরে আসার ব্যবস্থা করে দেবে শ্রীলঙ্কার সরকার।
প্রসঙ্গত, গোতাবায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম অন্য কোন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন। নরেন্দ্র মোদীর সাথে সেই বৈঠকে ভারত কূটনৈতিক ভাবে লাভবান হয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারন, মহেন্দ্র রাজাপক্ষের ভাই গোতাবায় শ্রীলঙ্কার মসনদে আসায় ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চিন্তায় ছিল ভারতের কূটনীতিবিদরা। তাই রাষ্ট্রপতি নির্বাচনে জিতে আসার পরই গোতাবায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজাপক্ষ ভাইয়েরা পারিবারিক দিক থেকে চিন ঘেঁষা হিসেবেই পরিচিত। সেদিক থেকে চিনের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে তাতে শ্রীলঙ্কার সমর্থন প্রতিবেশী দেশের দিকে গেলে সমস্যায় পড়তে হত ভারতকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…