হায়দ্রাবাদ : বর্তমান সময়ে ভারতীয় সমাজে ধর্ষন এক বিশাল বড়ো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো এলাকায় ধর্ষন হতেই থাকে। গতকাল, বৃহস্পতিবার এক নির্মম ধর্ষনের সম্মুখীন হল হায়দ্রাবাদ।
গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের কাছে শাদনগর থানার চাতানপল্লী সেতুর কাছে এক মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহিলাটির শরীরের অর্ধেক অংশ আগুনে ঝলসে গেছে। সাইবারবার থানার পুলিশ এই ঘটনার সন্দেহে দুজন ট্রাকচালককে গ্রেফতার করেছে।
জিজ্ঞাসাবাদের পর ট্রাকচালকদের কথাবার্তা ও শুনে পুলিশের অনুমান এরাই ধর্ষন ও খুনের সাথে জড়িত। এলাকায় সিসিটিভি ফুটেজ চেক করেছে পুলিশ। দুজন ট্রাকচালককে জেল হেফাজতে রাখা হয়েছে।
সুত্রে খবর, শামসাবাদ মফস্বল এলাকার তন্দুপল্লী টোল প্লাজার কাছে খুন করা হয় মহিলাটিকে। সেখান থেকে ২৫ কিমি দূরে চাতানপল্লী সেতুর কাছে তাকে পোড়ানো হয়।
স্থানীয় সূত্রে খবর, রাত নটা থেকে দশটার মধ্যে ওই তরুণীটি তার স্কুটারের চাকা বদলাতে এসেছিল। সেখানে দুই ট্রাকচালকের কাছ থেকে সাহায্য নেন তিনি। টায়ার দোকানদার দাবি করেন, রাত ১০টা নাগাদ মেয়েটি তার ফোন করছিল, তাকে দেখে আতঙ্কিত মনে হচ্ছিল। এছাড়াও ট্রাকচালকরা তাকে কনজরে দেখছিল।
পুলিশ সুত্রে জানা যায়, মেয়েটি নিজ বোনের কাছ থেকে সাহায্য চাইছিল, বলছিল দুজন ট্রাকচালকের মদ্যপানের কথা বলছিল বারবার, যখন মেয়েটি আবার তার বোনকে ফোন করে তখন আর ফোনটি কোনোরকম সুইচ হয়ে যায়। বেলা ১১ টায় তরুনীর নামে মিসিং ডাইরি করা হয়। ঘটনাস্থল থেকে মহিলাটির ছেঁড়া জামার কিছু অংশ মদের বোতল পাওয়া গেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…