ভাটপাড়া : বিধানসভা উপনির্বাচনে জেতার পরেই ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ই ডিসেম্বর ভাটপাড়ায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। ভাটপাড়ায় এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। ৩৩ আসনের ভাটপাড়া পুরসভায় এই মুহুর্তে তৃণমূলের দখলে ১৮টি, বিজেপির দখলে ১২টি এবং সিপিএমের দখলে ১টি আসন। ২জন কাউন্সিলর মারা গিয়েছেন।
লোকসভা ভোটের পরেই দিল্লিতে গিয়ে ভাটপাড়া পুরসভার ১৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। ফলে ভাটপাড়া পুরসভা বিজেপির হাতে চলে আসে। কিন্তু গত ৯ নভেম্বর বিজেপিতে যাওয়া কাউন্সিলরদের মধ্যে ১২ জনই আবার তৃণমূলে ফিরে আসেন।
ফলে ভাটপাড়ায় তৃণমূল পুনরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। তাই এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তারা। এই নিয়ে তৃণমূলের ১৮ জন কাউন্সিলরই বৈঠক করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষের সঙ্গে। সেখান থেকে সবুজ সংকেত পেয়েই এবার তারা অনাস্থা আনার তোড়জোড় শুরু করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…