ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন। রবিবার বেঙ্গালুরুতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরও একবার চোট পান ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করতে গিয়ে ধাওয়ান পাঁজরের হাড়ে আঘাত পেয়েছিলেন। সিরিজ-নির্ধারক ম্যাচে ফিল্ডিং করার সময় ধাওয়ানের বাম কাঁধে আঘাত লাগে এবং অস্ট্রেলিয়ার ইনিংসের সময়েই মাঠ ছাড়েন তিনি এরপর আর ব্যাট করতেও নামেননি।
নিউজিল্যান্ডে ভারতের পরবর্তী সীমিত ওভারের সিরিজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ২৪ শে জানুয়ারি থেকে কিউয়িদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে নামবে ভারত। ধাওয়ান টি-টোয়েন্টি স্কোয়াডে অংশ নেবেন না এটি ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। রোহিত শর্মার সাথে ওপেনার হিসাবে কে এল রাহুলের কাছে ফিরে যেতে হবে ভারতকে।
আরও পড়ুন : ধোনির সিক্রেট ফাঁস করল ধোনির স্ত্রী সাক্ষী, ভাইরাল সেই ছবি
চোটটি ধাওয়ানের পক্ষে বড় ধাক্কা হিসাবে এসেছে। চোট সারিয়ে ২০২০ সালের জানুয়ারিতে ভারতীয় দলে ফেরার পর থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধাওয়ান প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৭৪ এবং ৯৬ রানের ইনিংস খেলেছিলেন। কাঁধে আঘাত পাওয়ার জন্য সিরিজ নির্ধারক ম্যাচে ব্যাটিং করতে নামেননি। তার পরিবর্তে ওপেনিং করতে নামেন কে এল রাহুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…