নিউজ

সাইবার জটে অনিশ্চিত বর্ধিত বেতন, ক্ষোভ শিক্ষক মহলে

‘রোপা আইন, ২০১৯’ অনুসারে বেতন কাঠামো পরিবর্তন করতে সম্মত হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। জানুয়ারি মাস থেকেই সেই বর্ধিত বেতন মিলবে বলে জানানো হয়েছিল। এর জন্য নির্দিষ্ট আবেদনপত্র পূরণের বন্দোবস্ত করা হয়েছিল। আর সেই আবেদনপত্র পূরণ করতে গিয়েই বিপত্তির সৃষ্টি হয়।

সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে পারেননি তাঁরা। সূত্রের খবর, প্রথমে জানানো হয়েছিল জেলা পরিদর্শকের কার্যালয়ে হাতে কলমে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু ৮ জানুয়ারি নির্দেশিকা জারি করে জানানো হয়, আবেদনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। এই কাজের জন্য ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় কর্মীদের।

আরও পড়ুন : আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ

আবেদন করার শেষ দিন ছিল ১৯ জানুয়ারি। সেই সময়ের মধ্যে অনেকেই আবেদন করতে পারেননি বলে অভিযোগ। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করার পর তা ‘সাবমিট’ করা যায়নি। সাইবার সমস্যার কারণে এমনটা হচ্ছে বলে জানা গেছে। তবে যারা ১৯ জানুয়ারির মধ্যে আবেদন করেছেন তাদের বর্ধিত বেতন এ মাস থেকে পেয়ে যাবেন। অন্যরা ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে যোগ হয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026