কৌশিক পোল্ল্যে: চলে গেলেন সলমান খানের আদরের ভাইপো আবদুল্লা খান। মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের দেশে চিরতরে বিলীন হয়ে যায় বলিউডি খান পরিবারের একনিষ্ঠ সদস্য, বয়স হয়েছিল ৩৮ বছর।
দীর্ঘদিন নানারকম শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন ধীরুভাই আম্বানি হসপিটালে। জানা গিয়েছে তার ব্লাডসুগারের সমস্যা ছিল। দুদিন আগেই ফুসফুসজনিত সমস্যায় তার শারীরিক অবনতি হওয়ায়, মুম্বাইয়ের লীলাবতী হসপিটালের তাকে ভর্তি করানো হয়, তবে এই পরিবর্তন বিশেষ ফলপ্রসু হয়নি, হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অাবদুল্লাহ।
সেলেব পরিবারের সদস্য ছাড়াও ফিটনেস ফ্রিক হিসেবে বিশেষ পরিচিত ছিলেন তিনি। বডিবিল্ডিংয়েও বিশেষ আগ্রহ রাখতেন যা তার পেশিবহুল ও সুঠাম শরীর দেখলেই অনুমান করা যায়। তবে সলমানের বক্তব্য, নিয়মিত জিম করলেও ওর শরীরে নানান রোগ বাসা বেঁধেছিল, যে কারনে ও প্রায়ই অসুস্থ হয়ে পড়ত।
আবদুল্লার মৃত্যুতে শোকে ভেঙে পড়েন সলমানসহ খান পরিবারের সকলে, সেই সঙ্গে তার পরিচিত ও ঘনিষ্ঠজনেরাও শোকে বিহ্বল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সলমান একটি পোস্টও করেছেন। আবদুল্লার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সলমান লেখেন, সর্বদা তোমায় ভালোবাসবো। মিস করব, অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার মৃত্যুতে সলমানের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী ও গায়িকা ইউলিয়া ভান্তুর শোকব্যক্ত করে আবদুল্লার ছবি পোস্ট করে সমবেদনা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…