নিউজ

Weather Update: বাংলায় কবে পড়বে জাঁকিয়ে শীত? জানিয়ে দিল আবহাওয়া দফতর

রাজ্য জুড়ে নামছে তাপমাত্রার পারদ। রাতে আর ভোরে মিলছে শীতের আভাস। তবে বেলা বাড়লেই ফের কপালে জমছে ঘাম। মনে হচ্ছিল, এই বুঝি শীত পড়ে৷ কিন্তু এরই মধ্যে আলিপুর আবহাওয়া বলছে আসতে চলেছে ফের নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে।

এই নিম্নচাপের জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে । আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে।

ইতিমধ্যে দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ আরও বাড়ছে। জেলায় জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে । রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে বাচ্চা থেকে বুড়ো সকলের। এখন থেকে হালকা কাঁথা গায়ে চাপিয়ে শুতে হচ্ছে। আর পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আর এরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। তবে প্রশ্ন হল হাড় কাঁপুনি শীত কবে পড়বে রাজ্যে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৫ই ডিসেম্বর একেবারে জাঁকিয়ে শীত পড়বে রাজ্য জুড়ে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস শীত পড়া নিয়ে এই সুখবর জানালেন। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঁচ বছর আগে শেষবার এভাবে নভেম্বরের ১০ তারিখের মধ্যে পারদ নেমে গিয়েছিল। সেই বছর এই সময় তাপমাত্রা হয়ে গিয়েছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এবছর নভেম্বরের ৭ তারিখেই ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে তাপমাত্রা। আস্তে আস্তে লেপ কম্বোল আর সোয়েটার বের করার দিন চলে এসেছে।

John Fabian

Recent Posts

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026