নিউজ

চালু হল রেল পরিষেবা, লকডাউনের মধ্যে ১৫ জোড়া ট্রেন চালবে দেশজুড়ে

নয়া দিল্লি : দেশে চলছে তৃতীয় দফার লক ডাউন। আর এর মাঝেই বড় সিদ্ধান্ত রেলের। জানানো হয়েছে, আগামী ১২ই মে থেকে দেশে ট্রেন পরিষেবা চালু করতে চলেছে রেল। সোমবার বিকেল ৪টে থেকে আইআরসিটিসির সাইট থেকে যাত্রীরা টিকিট বুক করতে পারবেন বলে জানানো হয়েছে রেলের তরফে। আগামী ১২ই মে থেকে দেশে চালু করা হবে যাত্রীবাহী ট্রেন। প্রথম ধাপে চলবে মোট ৩০টি ট্রেন। এরপর আস্তে আস্তে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।

গত ২৫শে মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা রেল। একমাসেরও বেশি সময় ধরে দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এর মাঝেই রেলের এমন সিদ্ধান্তে স্বস্তিতে অনেকেই। বহু পরিযায়ী শ্রমিকেরা আটকে রয়েছেন ভিনরাজ্যে। লক ডাউনের ফলে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। তবে জানান হয়েছিল, তৃতীয় দফার লক ডাউনের শেষ দিন অর্থাৎ ১৭ই মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত রেল পরিষেবা। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতীয় রেল কতৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ই মে থেকে দেশে চালু হবে ট্রেন পরিষেবা।

পশ্চিমবঙ্গ, বিহার, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়, জম্মু, গুজরাট, ত্রিপুরা, তেলেঙ্গানা শহরগুলিতে ভিনরাজ্যের যাত্রীদের পৌঁছে দেওয়া হবে। রাজধানী দিল্লি থেকে ট্রেনগুলি ছাড়া হবে, রবিবার এমনটাই জানিয়েছে ভারতীয় রেল। কেন্দ্রের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার পরেও রেলের এমন সিদ্ধান্তে উঠছে প্রশ্ন। রেলের এমন সিদ্ধান্তের পর করোনার সংক্রমণ আরও বাড়বে কিনা সেটিই চিন্তার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026