বিনোদন

সানি লিওনিকে হারিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, কীভাবে?

কৌশিক পোল্ল্যে: সানি লিওনি হেরে গেলেন দেশি গার্লের কাছে। রীতিমতো সবাইকে হারিয়ে সর্বোচ্চ স্থানে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। কি ভাবছেন, প্রতিযোগিতাটা কীসের ছিল? না, কোনো মারামারি, অভিনয় বা প্রেম নিবেদনের নয়, এ প্রতিযোগিতা সবচেয়ে বেশি সার্চ হওয়া ইন্ডিয়ান সেলিব্রিটির তালিকা যেখানে স্বমহিমায় বিরাজ করছেন ভারতীয় অভিনেত্রীরা।

সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এল এই তথ্য। এতদিন শীর্ষ স্থানে বরাবর থেকে এসেছেন হট সেলেব সানি লিওনি, এবার তাকেই সরিয়ে তালিকার সবচেয়ে উপরের নামটি প্রিয়াঙ্কার। বিগত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তার গড় সার্চ সংখ্যা ৩৯ লাখ, যেখানে সানির গড় সার্চের সংখ্যা ৩১ লক্ষ এবং তিনিই এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে পুরুষ সেলিব্রিটিদের মধ্যে সলমান খান ও বিরাট কোহলি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানটি দখল করেছেন, এনাদের গড় সার্চ হয়েছে ২১ ও ২০ লাখ।

মহিলা তারকা হিসেবে তালিকায় তৃতীয় স্থানটি ক্যাটরিনা কাইফের, সার্চের পরিমান ১৯ লাখ এবং পুরুষ তারকাদের মধ্যে তৃতীয় স্থানটি দখল করেছেন ঋত্বিক রোশন, ১৩ লাখ সার্চ পেয়ে। সমীক্ষার কর্মকর্তারা প্রথমেই জানিয়েছেন, ভারতীয় তারকা হিসেবে প্রথম স্থানটিতে কোনো পুরুষ নন বরং মহিলা রয়েছেন, এবং বিগত তিন মাস ধরে চলা সমীক্ষায় পুরুষদের মধ্যে প্রথমে থাকা সলমানের থেকেও প্রায় ১৮ লাখে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা।

মহিলা তারকাদের মধ্যে আর যারা এই তালিকার অন্তর্ভুক্ত তারা হলেন ৪) দীপিকা পাডুকোন ৫) আলিয়া ভাট ৬) দিশা পাটানি ৭) সারা আলি খান ৮) করিনা কাপুর খান ৯) শ্রদ্ধা কাপুর এবং ১০) রশ্মিকা মন্দনা।

অন্যদিকে পুরুষদের মধ্যে প্রথম দশে আর যারা নথিভুক্ত হয়েছেন তারা হলেন ৪) রোহিত শর্মা, ৫) আল্লু অর্জুন, ৬) শাহরুখ খান, ৭) টাইগার শ্রফ, ৮) বিজয় দেভারাকোন্ডা, ৯) মহেন্দ্র সিং ধোনি, এবং ১০) মহেশ বাবু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026