মোবাইল নম্বর নিয়ে বড়সড় পরিবর্তন করতে চলেছে TRAI। শুক্রবার ভারতের টেলিকম নিয়ামক সংস্থা জানিয়েছে যে, মোবাইল ব্যবস্থায় নম্বরের জোগান এবং নিরাপত্তার জন্য ১০ ডিজিটের পরিবর্তে ১১ ডিজিট করা হবে।
তাদের মতে মোবাইল ও ল্যান্ড ফোনের যে বিপুল চাহিদা, সেইদিকে খেয়াল রেখে সরকারের উচিত নম্বর সিস্টেমে এই পরিবর্তন করা। পুরনো নম্বরগুলিতে একটি করে শূন্য যোগ বা নতুন নম্বরগুলি অন্য কোনো সংখ্যা থেকে শুরু করে ১১ ডিজিটের নম্বর তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা।
অন্যদিকে ল্যান্ড ফোনের থেকে মোবাইলে ফোন করার বিষয়ে পুরনো নিয়ম অর্থাৎ শূন্য বসিয়েই করতে হবে। যদিও ১০ সংখ্যার মোবাইল নম্বর আগের মতোই চালু থাকবে তবে সমস্ত সংস্থাকে ধীরে ধীরে এই নতুন নিয়ম মানতে হবে।
উল্লেখযোগ্য, প্রতিদিন বিরাট সংখ্যায় মানুষ মোবাইল ফোনের গ্রাহক হওয়ার কারণে প্রায় ১৭ বছর পর ন্যাশনাল নাম্বারিং প্ল্যান ফুরিয়ে এসেছে। এখন যদি ১১ সংখ্যার মোবাইল নম্বর চালু হয় তবে ভারতের পক্ষে ১০ বিলিয়ন নতুন নম্বর কাজে লাগানো সম্ভব হবে। শুধু তাই নয়, যে মোবাইল নম্বরগুলি ডঙ্গলে ব্যবহার করা হবে সেগুলিকে ১৩ ডিজিট করার কথা বলা হয়েছে TRAI এর তরফ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…