বিশেষ বিমানে ১৬৭ জন মহিলা শ্রমিকদের বাড়ি ফেরালেন সোনু সুদ
কৌশিক পোল্ল্যে: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর সমস্যায় রীতিমতো হিমশিম খাচ্ছে গোটা দেশ। দেশের বিভিন্ন বড় শহরগুলিতে কাজের সন্ধানে যাওয়া এই মানুষগুলি লকডাউনে বাড়ি ফিরতে পারছিলেন না। মহানগরের বন্ধ যাঁতাকলে কাজ না পেয়ে সকলেই আজ ঘরমুখী। সরকার ও প্রশাসন তাদের বাড়ি ফেরানোর তাগিদে নানান শ্রমিক স্পেশাল বাস ও ট্রেন চালিয়ে বাড়ি ফিরিয়েছেন অনেককেই, তবুও এ সমস্যার সমাধান হয়নি। এ দেশের একটা বড় জনসংখ্যাই তো পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্ত।
এমত অবস্থায় দেবদূতের মতোই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন অভিনেতা সোনু সুদ। কেরলে কর্মরত ১৬৭ জন মহিলাকে বিমানে করে তাদের গৃহরাজ্য ওড়িশায় পাঠানোর বন্দোবস্ত করলেন তিনি। বর্তমানে ট্রেনের সংখ্যা খুবই সীমিত তাই এই সকল মহিলা শ্রমিকদের বাড়ি ফেরাতেই অভিনব উদ্যোগ এই অভিনেতার।
কেরলের একটি সেলাই ও এমব্রয়ডরির কারখানায় কর্মরত ওই মহিলা কর্মীরা লকডাউনে আটকে পড়ে বাড়ি ফিরতে পারছিলেন না। বাসস্থান ও খাবার দাবার পেলেও নানান সমস্যায় জর্জরিত ছিলেন ওই মহিলারা। সোনুর কাছে খবর পৌঁছোতেই তিনি তৎক্ষনাৎ বিমান পরিষেবার জন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং একটি বিমানের ব্যবস্থাও করে ফেলেন। গতকাল সকালেই কেরল থেকে ভুবনশ্বরে রওনা দেয় সেই বিমান।
ভুবনেশ্বরে বিমানবন্দরে নামার পর বাস ও অন্যান্য পরিবহন মাধ্যমে তাদের প্রত্যেককেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয় এমনটাই জানালেন অভিনেতা। করোনা আবহে সকলের নিরাপত্তার দিকটিও এক্ষেত্রে যথাযথভাবে পালিত হয়েছে। ওই সকল মহিলা কর্মীরা আপাতত ১৪ দিন নিজগৃহে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…