সম্প্রতি দীর্ঘদিনের পর গত ৯ নভেম্বর সুপ্রীম কোর্টে বেরিয়েছে অযোধ্যা মামলার রায়। রায়ে অযোধ্যার বিতর্কিত ওই জায়গায় আগে রাম মন্দির ছিল একথা প্রমাণিত হয়েছে, আর তার পরিপ্রেক্ষিতেই ওই বিতর্কিত জমিতে রামমন্দির করার নির্দেশ দিয়েছিল সুপ্রীম কোর্ট।
মুসলিমদের অযোধ্যার অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রীম কোর্টের তরফে। এবার সুপ্রীম কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টেই আবেদন করতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই আবেদন করতে চলেছে তারা, জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী জিলানি।
জিলানি জানিয়েছেন, সুপ্রীম কোর্টের দেওয়া রায়ের টেকনিক্যাল বিষয়গুলিতে কিছু বিভ্রান্তি আছে। সেই গুলোকেই হাতিয়ার করে তারা নতুন করে মামলা লড়বে। জিলানির দাবি, ১৯৪৯ সালে যখন মূর্তি বসানো হয়েছিল তখন তা বেআইনি ভাবে বসানো হয়েছিল। তাই বসানো মূর্তিটিই যদি বেআইনি হয় তাহলে সেখানে কি করে মন্দির তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত।
জিলানি আরও বলেন, হিন্দুদের রীতি অনুসারে কোনো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাকে দেবতা বলা চলেনা। তাই যে মূর্তির কোনো প্রাণই প্রতিষ্ঠাই হয়নি তা কি করে দেবতা হতে পারে। তারা সুপ্রীম কোর্টে হিন্দুদের এই রীতি তুলে ধরবেন বলে জানিয়েছেন জিলানি। সুপ্রীম কোর্টের দেওয়া রায়কে তারা যে চ্যালেঞ্জ করতে প্রস্তুত তা জানিয়েছেন জিলানি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…