ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আবার একবার বাড়লো। ডিসেম্বরের শুরু থেকেই কার্যকর হবে এই নয় দাম। নতুন দামে এবার থেকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে গেলে গ্রাহককে দিতে হবে ৭২৫ টাকা ৫০ পয়সা। কেন্দ্র সরকার বছরে ১২ টি গ্যাসের উপর ভর্তুকি দেয়, অর্থাৎ ১২ টি গ্যাস সিলিন্ডার নেওয়ার পরেও যদি বছরে আরও লাগে তখন ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হয়।
সেই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দামই ১৯ টাকা ৫০ পয়সা বেড়ে গেলো ডিসেম্বরের শুরু থেকেই। গত চার মাস এই নিয়ে মোট ১২৪ টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। একদিকে বাজারে সবজির অগ্নিমূল্য, অন্যদিকে এভাবে প্রতিমাসে রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে যে মধ্যবিত্তের মাথায় হাত পড়বে তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…