বিনোদন

পায়ে বল আসলেই, দেবেন গোল

কেয়া সেন : নতুন বছরের রেজুলেশন কি। এই কথা যদি অভিনেতা দেব কে জিজ্ঞাসা করা যায়, তাহলে হয়তো উত্তর আসবে ফুটবলার হয়ে ওঠার সঠিক ট্রিক শেখা। কারণ, একদিকে ২৯শে নভেম্বর মুক্তি পেয়েছে তার আপকামিং ছবি “সাঁঝবাতি”-র ট্রেলার। অন্যদিকে বাংলাদেশে মুক্তি পেয়েছে “পাসওয়ার্ড”। তবে সব কিছু সামলে এই মুহূর্তে ফুটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা। সৌজন্যে, “গোলন্দাজ”। নতুন বছরে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি-র চরিত্রে পর্দায় ফিরছেন দেব।

ফুটবল খেলার প্রশিক্ষন নিয়ে দেব কে জিজ্ঞাসা করা হলে ,অভিনেতার উত্তর, “যেভাবে আমি প্র্যাকটিস করছি…সকাল বেলা ১০টার পর আমার আর ওঠার ক্ষমতা থাকে না”।

স্পোর্টসের প্রতি তার ইন্টারেস্ট বরাবরের। নিজের প্রযোজনায় এর আগে বক্সারের ভূমিকায় রিং-এর অন্দর কাহিনি, রেসলারের জীবনের গল্প “চ্যাম্প”-এ ফুটিয়ে তুলেছিলেন দেব। আর ২০২০-তে দেবের পায়ে থাকছে ফুটবল। ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় জানুয়ারি-তে শুরু হচ্ছে “গোলন্দাজ” এর শ্যুটিং। এখন অপেক্ষা দেবের ফুটবলার অবতারে প্রথম ঝলকের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026