টিপু সুলতানকে নিয়ে কর্ণাটকে বিতর্কের শেষ নেই। এবার সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি পড়লো। কর্ণাটকের মাদিকেরির বিজেপি বিধায়ক আপাচু রঞ্জন কর্ণাটকের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে টিপু সুলতানকে কর্ণাটকের ইতিহাস বই থেকে সরানোর দাবি তুলেছেন। আপাচু রঞ্জন ওই চিঠিতে লিখেছেন যে, ‘টিপু সুলতানকে ইতিহাসে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ইতিহাস ভুল তথ্যে লেখা উচিত নয়।’
তিনি তার চিঠিতে আরও লিখেছেন, ‘টিপু সুলতান কোডাগু, ম্যাঙ্গালোর পর্যন্ত তার সীমানা বিস্তৃত করেছিল। কিন্তু টিপু এখানে এসেছিল কেবলমাত্র মানুষকে ধর্মান্তরিত করে তার সাম্রাজ্যের প্রসারের জন্য।’ তাঁর আরও অভিযোগ, টিপুর কন্নড় ভাষার প্রতি কোনো শ্রদ্ধা ছিলনা, তার প্রশাসনিক ভাষা ছিল পার্সিয়ান। আপাচু রঞ্জন তাঁর চিঠিতে আরও লিখেছেন, টিপু মাদিকেরির নাম পরিবর্তন করে রেখেছিলেন জাফরাবাদ, ম্যাঙ্গালোরের নাম পরিবর্তন রেখেছিলেন জালালাবাদ। টিপু অনেক মন্দির ও গীর্জা লুঠ করেছিলেন। কোডাগুতে তিনি ৩০ হাজার মানুষকে ধর্মান্তরিত করেছিল।’
যদিও আপাচু রঞ্জনের এই চিঠির এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনো মহল থেকেই। এর আগেও টিপু সুলতানের জন্মদিন পালন করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল কর্ণাটকে। তিনি কাল তার চিঠি শিক্ষামন্ত্রীকে জমা দেবেন বলে জানিয়েছেন আপাচু রঞ্জন।
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…