তড়িৎ ঘোষ : ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট গুলির মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট হলো বিজয় হাজারে ট্রফি। ৫০ ওভারের এই প্রতিযোগিতার এবারে সংস্করণে আজ ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দক্ষিণ ভারতের দুটি দল তামিলনাড়ু এবং কর্ণাটক।
২০০২-২০০৩ ক্রিকেট বর্ষে এই প্রতিযোগিতা নতুনভাবে সাজানোর পর থেকে তামিলনাড়ু পাঁচবার এই ট্রফি ঘরে তুলেছে এবং কর্ণাটক জিতেছে তিনবার। আরেকটি মজার বিষয় হল দুটি দলই যতবারই ফাইনালে উঠেছে ততোবারই ট্রফি জিতেছে। এবার কোনো অঘটন না ঘটলে একটি দলকে হারতেই হচ্ছে।
দীনেশ কার্তিক পরিচালিত তামিলনাড়ু টিমে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শংকর, মুরলী বিজয় এর মতো জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার। অন্যদিকে মনীশ পান্ডে পরিচালিত কর্ণাটক টিমেও রয়েছে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার এর মতো তারকা ক্রিকেটার। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যে একটি অত্যন্ত হাড্ডাহাড্ডি ফাইনাল উপহার পেতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…